আট দফার দাবী নিয়ে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল পুরাতন মালদা ব্লক ও শহর বিজেপি নেতৃত্ববৃন্দ। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন পুরাতন মালদা ব্লক বিজেপি সভাপতি গোপাল পাল, শহর সভাপতি চন্দন দে সহ জেলা নেতৃত্ববৃন্দ। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা থানা চত্বরে। জানা যায়, মালদা থানার আই সি মানবেন্দ্র সাহার হাতে এই আট দফার স্মারক লিপি তুলে দেওয়া হয়।
জানা যায়, এদিন পুরাতন মালদা ব্লক ও শহরের প্রায় ৭০০ বিজেপি কর্মী মিছিল করে মালদা থানায় এসে জমায়ত হন। এরপর তারা বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশি নিস্ত্রয়তার অভিযোগ সহ একাধিক অভিযোগে আট দফা দাবী নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচী। পড়ে থানার আই সি-র হাতে এই আট দফার স্মারক লিপি তুলে দেওয়া হয়।
পুরাতন মালদা ব্লক বিজেপি নেতা জানান, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, পুলিশি নিস্ত্রয়তা সহ একাধিক অভিযোগে আট দফা দাবী নিয়ে তারা এই বিক্ষোভ মিছিল কর্মসূচী করছেন ।